সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরের নলডাঙ্গায় সারের দাবিতে সড়ক অবরোধ

নাটোরের নলডাঙ্গায় সারের দাবিতে সড়ক অবরোধ, কালের বার্তা

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরের নলডাঙ্গায় সারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। রোববার (০৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা এলাকায় নাটোর-আত্রাই আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ সময় তারা উপজেলা কৃষি কর্মকর্তার পদত্যাগ দাবি করেন। পরে বিক্ষোভকারী কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে সেখানে যান।

এসময় কৃষকদের শান্ত করে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, দ্রুতই কৃষকরা যাতে পর্যাপ্ত সার পান তার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে কৃষকরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

এর দুই দিন আগে উপজেলার মাধনগর এলাকায় কৃষকরা একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *