সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরের ইসলামী হাসপাতালে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

নাটোরের ইসলামী হাসপাতালে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে ১ লাখ টাকা জরিমানা

নাটোর: নাটোর শহরের চকরামপুর এলাকায় অবস্থিত ইসলামী হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) অপরিচ্ছন্ন, নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এছাড়া হাসপাতালের সার্বিক সেবাব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না করার অঙ্গীকারে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযান পরিচালনাকারীরা হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

নাটোর জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন এবং নাটোর সদর থানা পুলিশের সদস্যরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *