সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মনিরুল ইসলাম তালুকদার, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ট্রেড ইউনিটের শ্রমিকরা অংশগ্রহণ করেন।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া। এ সময় তিনি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, শ্রমিকেরা হলো আল্লাহর বন্ধু। তাদের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিতে হবে। কোনো জাতিই পরিশ্রমী শ্রমিকদের অবদান ছাড়া উন্নতি করতে পারে না। দেশের প্রতিটি রাস্তা, দালান এবং কল-কারখানায় শ্রমিকদের ঘাম ও শ্রম মিশে আছে। দেশ গড়ার কাজে শ্রমিক ও মালিককে একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে। মে দিবসের চেতনা আমাদের মনে করিয়ে দেয় যে, শ্রমের মর্যাদা রক্ষা পেলেই একটি দেশ প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমরা সকলে মিলে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ হই।

বক্তারা আরও বলেন, ১৮৮৬ সালের ৩ মে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ও চাকরির নিরাপত্তাসহ তিনটি দাবিতে ডাকা শ্রমিক ধর্মঘটে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত এবং অসংখ্য শ্রমিক আহত হন। এর প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে। অবশেষে দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে প্রতিবছর ১ মে দিবসটি সারা পৃথিবীব্যাপী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. মো. ফজলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারি মো. আব্দুল মালেক রব্বানী, নলডাঙ্গা পৌরসভার সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নয়ন ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মো. জিয়ারুল ইসলামসহ অন্যান্যরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *