সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন।

এ সময় খান বেকারির স্বত্বাধিকারী মো. আবু বক্কর (৪০), পিতা: ইয়াদ আলী, সাং- পাবনা পাড়া, নলডাঙ্গার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় মামলা দায়ের করা হয়।

অভিযানে দেখা যায়, বেকারিতে উৎপাদিত বিস্কুট ও কেকের প্যাকেট বা মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন।

এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত খান বেকারির স্বত্বাধিকারীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *