সর্বশেষ :
20 Oct 2026, Tue

নলডাঙ্গায় অভিযান চালিয়ে ২৭টি চায়না দুয়ারি জাল জব্দ, প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস

নলডাঙ্গায় অভিযান চালিয়ে ২৭টি চায়না দুয়ারি জাল জব্দ, প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস

নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা নৌকাঘাট ও খোলাবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৭টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার (৮ জুলাই) জব্দ করা জালগুলো উপজেলার পাটুল এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ জালের ব্যবহার বন্ধ করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ নিশ্চিত করা।

অভিযানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হাবিল উদ্দিন এবং পুলিশ প্রশাসনের সদস্যরা।

উপজেলা মৎস্য অফিস জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *