নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ভেক্টর গমেজ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরাতন তুইতাল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ভেক্টর গমেজ ওই গ্রামের মারকুইজ গমেজের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ভেক্টর গমেজের বাড়িতে অভিযান চালায় নবাবগঞ্জ থানা পুলিশ। তল্লাশির একপর্যায়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৪২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

