নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরান তুইতাল খেলার মাঠ সংলগ্ন শহীদুল ইসলামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শহীদুল ইসলাম জানান, রোববার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘর থেকে একটি ‘জিক্সার’ (Gixxer) ব্র্যান্ডের মোটরসাইকেল, ২ ভরি স্বর্ণ, ৯ ভরি রুপা এবং নগদ ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এই চুরির ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শহীদুল ইসলাম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

