সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহার বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা বিতরণ ও মাদকবিরোধী সমাবেশ

দোহার বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা বিতরণ ও মাদকবিরোধী সমাবেশ

দোহার (ঢাকা): ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের সমৃদ্ধশালী ও সোনালি দোহার গড়ার লক্ষ্যে সিসি ক্যামেরা বিতরণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে ঢাকার দোহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দোহার বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ১০টি সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দোহার বাজার বণিক সমিতি ও স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে দোহার বাজারে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। বক্তব্যে তিনি বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা কৃষক দলের সভাপতি ফারুক পত্তনদার, দোহার উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আ. করিম বেপারী, দোহার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ, দোহার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা সুলতানা রুবিনা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আ. হাকিম মোল্লা, জয়পাড়া কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম সম্রাট, দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আ. আউয়াল মেম্বার, দোহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এসএম শাহজাহান, সাধারণ সম্পাদক আ. মতিন চোকদার, জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক সুমন আহমেদ মোল্লা এবং দোহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহমেদ শামীম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরো। বক্তব্যে তিনি দোহার বাজারের উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোহার পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন শিকদার শাফিল। এতে সভাপতিত্ব করেন দোহার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মোল্লা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *