সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে পদ্মায় অভিযানে ২ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস, ৬ জনের কারাদণ্ড-জরিমানা

দোহারে পদ্মায় অভিযানে ২ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস, ৬ জনের কারাদণ্ড-জরিমানা

দোহার (ঢাকা): মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে ঢাকার দোহারে পদ্মা নদীতে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কুতুবপুর নৌ-পুলিশের সদস্যরা।

অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারী এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণ, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *