সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদকের জন্মদিন উদযাপন, শেষে বৃক্ষরোপণ

দোহার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদকের জন্মদিন উদযাপন, শেষে বৃক্ষরোপণ

দোহার (ঢাকা): দোহার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. আল আমিন হোসাইনের জন্মদিন শুক্রবার (২৪ অক্টোবর) আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দোহার প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী ও সহ-সভাপতি অলি আহমেদ।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও প্রেসক্লাবের দাতা সদস্য মো. হাবিবুর রহমান হেলাল, যুবদল নেতা ও ব্যবসায়ী জহিরুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মো. আল আমিন হোসাইনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল ভবিষ্যৎ কামনা করেন এবং কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন।

জন্মদিন উদযাপন পর্ব শেষে প্রেসক্লাবের সদস্যরা পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তোলার অংশ হিসেবে একটি গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *