দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মাঈদুল ইসলাম। সোমবার (১০ নভেম্বর) তিনি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
মো. মাঈদুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের একজন কর্মকর্তা। দোহারের আগে তিনি ১৩ নভেম্বর ২০২৪ সালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি দোহার উপজেলার দায়িত্ব গ্রহণ করেন।

