সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

দোহারে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমান করে সাগর হালদার (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সাগর ওই এলাকার নিরঞ্জন হালদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সাগরের সঙ্গে তাঁর স্ত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে রাতের কোনো একসময় নিজ কক্ষে আত্মহত্যা করেন সাগর।

খবর পেয়ে শনিবার সকালে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *