সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে মাদক কারবারি, চোরচক্রের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৫ জন গ্রেফতার

দোহারে মাদক কারবারি, চোরচক্রের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৫ জন গ্রেফতার

দোহার (ঢাকা): ঢাকার দোহারে মাদক কারবারি, চোরচক্রের সদস্য এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

দোহার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ জুন) রাতে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকা ও অন্যান্য স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে চান মিয়া মোল্লা, কবির হোসেন, রবিন, রুসন এবং শিখা আক্তারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে শিখা আক্তার একজন ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া রুসনকে প্রায় ৩ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার (১৫ জুন) তাদের বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দোহার থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *