দোহার (ঢাকা): ঢাকার দোহারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা ও জেনারেটর ব্যবসায়ী মো. সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। দোহার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ জুন) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে উপজেলার বটিয়া এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সোমবার (১৫ জুন) তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ বিষয়ে দোহার থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

