নিজস্ব প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার ইকরাশী এলাকা হতে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গতকাল রোববার (০৮ আগস্ট) রাত ১০ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নাসের এর ছেলে হেমায়েদ আহম্মেদ (২০), অপরজন একই এলাকার আলমাছ খানের ছেলে ফারদীন খান (২০) উপজেলার সুন্দরীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলাকালে রোববার রাত ১০ টার দিকে রাইপাড়ার ইকরাশী এলাকায় তল্লাশি করে হেমায়েদ ও ফারদীনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে তাদের থানায় আনা হয়।
এ বিষয়ে দোহার থানার এসআই হুমায়ন কবীর জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
দোহার থানার ওসি হাসান আলী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

