সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা, তিন ডেন্টাল চেম্বারকে জরিমানা

দোহারে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা, তিন ডেন্টাল চেম্বারকে জরিমানা

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার এলাকায় ডেন্টাল চেম্বারে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তিনটি ডেন্টাল চেম্বারে ডেন্টাল টেকনিশিয়ান দিয়ে দন্ত চিকিৎসকের সেবা প্রদান এবং এর মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মোট ২ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলো:
১. আলিফ ডেন্টাল
২. নূর ডেন্টাল
৩. ঢাকা ডেন্টাল

এ ছাড়া ঘটনাস্থলে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে চিশতিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মো. আব্দুল আজিজ এবং স্যানিটারি ইন্সপেক্টর পারভিন সুলতানা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে দোহারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *