দোহার (ঢাকা): ঢাকার দোহারে পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) রাত ১২টা ১০ মিনিট থেকে রাত ৩টা পর্যন্ত দোহার থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
দোহার থানার এসআই (নি.) বিশ্বজিৎ ঘোষ, এসআই (নি.) হামিদুর রহমান এবং এএসআই (নি.) মারুফ হাসান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চানু সিকদার (২৫), পিতা: কালাম সিকদার, গ্রাম: চর হোসেনপুর; মো. ইমরান হাওলাদার (৩০), পিতা: মৃত সালাম হাওলাদার, গ্রাম: শ্রীকৃষ্ণপুর; রজ্জব আলী ওরফে টেনা (৫৪), পিতা: মৃত ইসমাইল খাঁ, গ্রাম: উত্তর রাইপাড়া; এবং মারুফ হোসেন (২৪), পিতা: জামাল আলী হাওলাদার, গ্রাম: হাতুরপাড়া। সকলের থানা: দোহার, জেলা: ঢাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

