সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের সংঘর্ষে তিনজন নিহত

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের সংঘর্ষে তিনজন নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।

ওসি জানান, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *