সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে নিয়মিত EPI কার্যক্রম পরিদর্শন, কমিউনিটি ক্লিনিকে দিকনির্দেশনা

দোহারে নিয়মিত EPI কার্যক্রম পরিদর্শন, কমিউনিটি ক্লিনিকে দিকনির্দেশনা

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) বুধবার (৭ অক্টোবর) উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে পরিচালিত নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি টিকাদান কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি ডাইয়ারকুম কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে ক্লিনিকের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান ও ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডা. আশরাফুল আলম চোকদার (MODC) এবং মো. ইয়াসিন মিয়া (MT, EPI)।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *