সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত খন্দকার আবু আশফাকের সমর্থকরা

দোহারে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত খন্দকার আবু আশফাকের সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক, দোহার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দের পর থেকেই নিজ নিজ প্রার্থীর পক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে চলছে বিরামহীন প্রচারণা। এরই ধারাবাহিকতায় দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হচ্ছে।

শনিবার দক্ষিণ শিমুলিয়া এলাকায় স্থানীয় বিএনপি সাবেক ছাত্রনেতা কামাল মোড়লের নেতৃত্বে এক বিশাল কর্মীদল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। প্রচারণাকালে নেতাকর্মীরা রাস্তাঘাট, বাজার ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করেন এবং বিএনপি প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতিতে মুগ্ধ করার পাশাপাশি এলাকার উন্নয়নে ধানের শীষের গুরুত্ব তুলে ধরেন তারা।

প্রচারণা কার্যক্রমে কামাল মোড়লের সাথে আরও অংশগ্রহণ করেন শাহ আলম মোড়ল, দেলোয়ার মোড়ল, মিল্টন মোড়ল, বিপ্লব মোড়ল, নাসির মোড়ল, রমিজ শেখ, জাফর মাঝি, সাইদুল খান, আক্কাস শেখ, জাহাঙ্গীর খান, সাকিব হোসেন, আদেশ মোড়ল, রুয়েজ মাঝি এবং আসাদ তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়ায় তারা জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত এই প্রচারণা অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *