সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে চোরাই মোটরসাইকেলসহ দুই পেশাদার চোর গ্রেফতার

দোহারে চোরাই মোটরসাইকেলসহ দুই পেশাদার চোর গ্রেফতার

দোহার (ঢাকা): ঢাকা জেলার দোহার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (১৮ জানুয়ারি) রাতে দোহার পৌরসভাধীন রেবেকা টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসআই কৃষ্ণ পোদ্দার, এসআই হামিদুর রহমান এবং এএসআই মো. আব্দুল খালেকসহ পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযানে অংশ নেন।

অভিযানকালে রেবেকা টাওয়ারের সামনে থেকে একটি পুরাতন জলপাই রঙের ১৬০ সিসি ‘হোন্ডা’ (HONDA) ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়। যার ইঞ্জিন নম্বর: KC35E-A-4017067 এবং চেসিস নম্বর: PSOKC4190MH51G913।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- রনি হোসেন (২৭): পিতা- মৃত সামসু বেপারী, গ্রাম- উত্তর ইউসুফপুর, থানা- দোহার, জেলা- ঢাকা ও মো. সানি (১৯): পিতা- মৃত লোকমান, গ্রাম- দক্ষিণ জয়পাড়া, থানা- দোহার, জেলা- ঢাকা।

দোহার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দোহার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *