দোহার (ঢাকা): ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে ইউনিয়ন কার্যালয়ে শুরা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে মো. আব্দুল্লাহকে সভাপতি, ডা. সিদ্দিকুর রহমানকে সেক্রেটারি এবং মো. আল আমিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৭-২৮ মেয়াদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহসভাপতি অধ্যাপক ডা. কামরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মুফতি মাসউদুর রহমান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহসভাপতি হাফেজ রুহুল আমিন দেওয়ান, সেক্রেটারি আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক হাফেজ তাওহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।

