সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইকরা ক্যাডেট মাদরাসায় বৃক্ষ বিতরণ

দোহারে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইকরা ক্যাডেট মাদরাসায় বৃক্ষ বিতরণ

দোহার (ঢাকা): পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে ঢাকার দোহার উপজেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইকরা ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃক্ষ বিতরণ কর্মসূচিতে মাদরাসার শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের গাছের প্রয়োজনীয়তা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, মানুষের খাদ্য ও অক্সিজেনের চাহিদা পূরণের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করা।

ইকরা ক্যাডেট মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃক্ষ বিতরণ কর্মসূচিতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, শিক্ষার্থীরা বিতরণ করা ফলজ গাছের চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করবে। এর মাধ্যমে দোহারের পরিবেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *