সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে আদালতের নিষেধাজ্ঞার পরেও বসতবাড়িতে হামলা

দোহারে আদালতের নিষেধাজ্ঞার পরেও বসতবাড়িতে হামলা

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় একটি বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় নারীসহ ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন- আব্দুল করিম (৫২), মিথিলা আক্তার (১৪), মিম (১৬), আসমা আক্তার (৪০), রুপা (৩৫), মায়মোনা আক্তার (১৬)।

আহত ভুক্তভোগীরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে ১৪৪ ধারা জারি থাকলেও স্থানীয় আরিফ ও শাওনের নেতৃত্বে মঙ্গলবার সকালে প্রবাসী শেখ জাহিদুল ইসলামের বাড়িতে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর চালায়। এসময় বাড়ির লোকজন বাধা দিলে তাদের মারধর করে। এসময় নারীসহ ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ভেকু জব্দ করে চালকসহ তিনজনকে আটক করে দোহার থানায় সোপর্দ করেন এলাকাবাসী।

এদিকে ঘটনার বিষয়ে জানতে আরিফ ও শাওনের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। বাড়ির এক সদস্য মাকসুদা জানান স্থানীয় এক সালিশিতে তাদের জমি দখল নিতে বলা হয়েছে।

এবিষয়ে দোহার থানার ওসি হাসান আলী বলেন, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *