সর্বশেষ :
19 Oct 2026, Mon

কেরানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দুর্গা মন্দির পরিদর্শন

কেরানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দুর্গা মন্দির পরিদর্শন

কেরানীগঞ্জ (ঢাকা): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোর নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল সোমবার (২৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে। পূজা মণ্ডপগুলোতে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করতেই এই পরিদর্শনের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলার যুগ্ম সমন্বয়ক মেহরাব সিফাত, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ডেভিড ভীমপাল্লী রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমরান হোসাইন, সাভার উপজেলার প্রধান সমন্বয়ক জুলকারনাইন, কেরানীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক জাবেদ হোসেন, এবং সদস্য বৃষ্টি আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেন। তারা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন উৎসবে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তারা বলেন, শারদীয় দুর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির মিলন ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। জাতীয় নাগরিক পার্টি সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিতে বদ্ধপরিকর।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয়দের সচেতনতায় এবছর কেরানীগঞ্জে একটি সুষ্ঠু ও আনন্দমুখর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *