দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২১ জুন) সকালে অবৈধ জালের ব্যবহার বন্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন মৈনট ঘাট এলাকা থেকে নিষিদ্ধ ৫০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব ক্ষতিকর জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় মৈনট ঘাট নৌ পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মৎস্য বিভাগকে সক্রিয়ভাবে সহযোগিতা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

