সর্বশেষ :
19 Oct 2026, Mon

দুগ্ধ উদ্যোক্তার পাশে জাকস ফাউন্ডেশন

দুগ্ধ উদ্যোক্তার পাশে জাকস ফাউন্ডেশন

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামে দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের সুস্বাদু ও উপাদেয় দুগ্ধপণ্য প্রস্তুতকরণ বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাকস ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় উদ্যোক্তা বুলু সাখিদারের বাড়ির সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার ডেপুটি ডিরেক্টর মো. ওবায়দুল ইসলাম।

আর্থিক প্রতিষ্ঠান পিকেএসএফ-এর অর্থায়নে কার্যক্রমটি সার্বিকভাবে বাস্তবায়ন করছে জাকস ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকসের উপ-নির্বাহী পরিচালক মো. আবুল বাশার। তিনি দুগ্ধপণ্যের পুষ্টিগুণ এবং কীভাবে এ খাতে লাভবান হওয়া যায় সে বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় আরও বক্তব্য দেন পরিচালক (কার্যক্রম) মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক সামছুল আলম, প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. জহুর আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন শাহীন, মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম চৌধুরী, সহকারী কৃষি কর্মকর্তা মো. নূরে আলম এবং সহকারী মৎস্য কর্মকর্তা রাফসান জনি।

এছাড়া সরকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সুফিয়ানসহ এলাকার প্রান্তিক নারী-পুরুষ দুগ্ধ খামারিরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *