শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): তালা প্রেসক্লাবকে দ্বিতল ভবনে উন্নীত করার প্রতিশ্রুতি দিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত প্রার্থী মো. অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তালা প্রেসক্লাবে আকস্মিক আগমন ও সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করলে সাংবাদিকদের পেশার মান উন্নয়নের পাশাপাশি স্বাধীন মত প্রকাশে সকল সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।
তিনি তালা প্রেসক্লাবকে দ্বিতল ভবনে উন্নীত করার আশ্বাস দিয়ে বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলে মিলে একটি সুন্দর, সমৃদ্ধশালী দেশ গড়ে তুলবো।
তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে উক্ত মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক হাফেজ আজিজুর রহমান, অ্যাডভোকেট মশিয়ার রহমান, আসাদুজ্জামান, মোস্তাফিজুর রহমান রেন্টু, ইদ্রিস আলী সরদার, মজিবুর রহমান প্রমুখ।

