শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় কেক কেটে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ‘আংশিক নয়, পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরুর পর থেকে পাঠকের ভালোবাসায় পত্রিকাটি তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তালা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি এম এম রোকনুজ্জামান টিপুর সভাপতিত্বে এবং দৈনিক আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সহসভাপতি এম এ ফয়সাল, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, দৈনিক প্রজন্ম একাত্তরের তালা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দৈনিক সকালবেলা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক সত্যপাঠ পত্রিকার প্রতিনিধি আজিজুল ইসলাম, মো. কামাল হোসেন প্রমুখ।
গৌরব, সাফল্য এবং পাঠকের আস্থা ও ভালোবাসায় কালের কণ্ঠ ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পদার্পণ করেছে। এ সময় বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভা শেষে কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

