সর্বশেষ :
19 Oct 2026, Mon

তালায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

তালায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৮টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তালা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাথায় সংগঠনের লোগোসম্বলিত নীল রঙের ক্যাপ ছিল। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ভ্যান ও ইজিবাইক স্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখার সভাপতি মাস্টার আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কল্যাণ ফেডারেশন তালা উপজেলার উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, পেশাজীবী নেতা হাফেজ শাহ আলম, ইসলামকাটি ইউনিয়ন সভাপতি আ. হাকিম, ইজিবাইক শ্রমিক সভাপতি কামরুল ইসলাম, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন ও কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য।” তারা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা, “শ্রমিকের হাতেই গড়া দেশ, বৈষম্য হোক এবার শেষ”, “নিরাপদ কর্মস্থল শ্রমিকের অধিকারের মূল”, “ঘাম শুকানোর আগেই মজুরি দিন, শ্রমিকের মুখে হাসি ফোটান” এবং “উন্নত দেশ গড়তে হলে শ্রমিকের অধিকার দিতে হবে” এমন বিভিন্ন দাবি ও স্লোগান তুলে ধরেন।

কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *