সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপির নেতৃত্বে কুলিয়ারচর থানার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

এ সময় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সারফ উদ্দিন খান সুপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী (মাস্টার), সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. সাহাদাৎ হোসেন শাহ আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া ও হায়দার এ আলম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিম, সদস্য সচিব আরমান উজ জামান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন আল রশিদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ এবং উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় মে দিবসের তাৎপর্য এবং শ্রমিক সংহতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *