সর্বশেষ :
20 Oct 2026, Tue

ঢাকার দোহার উপজেলায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

ঢাকার দোহার উপজেলায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় গলায় ফাঁস দিয়ে হাসিনা বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার সুতারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম সুতারপাড়া এলাকার আ. লতিফের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাসিনা বেগমের ভাতিজা মো. বাপ্পি জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মাঝে মধ্যেই তিনি অস্বাভাবিক আচরণ করতেন। সোমবার সকালে তিনি ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *