সর্বশেষ :
19 Oct 2026, Mon

ডা. আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে তালুককানুপুর বিজয়ী

ডা. আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে তালুককানুপুর বিজয়ী, কালের বার্তা

মশিউর রহমান বাবু (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডা. আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের তালুককানুপুর উচ্চ বিদ্যালয় মাঠের খেলায় টাইব্রেকারে ৬-৫ গোলে দরবস্ত ইউনিয়ন দলকে হারিয়ে জয় পেয়েছে তালুককানুপুর ইউনিয়ন দল। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে দরবস্ত ও তালুককানুপুর ইউনিয়ন দলের খেলা অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মণ্ডল-এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর, গাইবান্ধা ও কেন্দ্রীয় ইউনিট সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতের আমীর আবুল হোসাইন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও. আবুল কালাম আজাদ, উপজেলা মসজিদ মিশন সভাপতি আ. খালেক মণ্ডল, উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি মাজহারুল ইসলাম, তালুককানুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন সভাপতি আ. রউফ বিএসসি, ময়মন্তপুর রুহুল আমীন দ্বিমুখী আলিম মাদ্রাসার সুপার মাও. মো. রেজাউল করিম, তালুককানুপুর মোকাররমীয়া দ্বিমুখী মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুল মোমিন সরকার, ইসলামী ব্যাংক ঘোড়াঘাট শাখার ম্যানেজার শামসুজ্জামান (পলাশ) এবং ইসলামী ব্যাংক বগুড়া শাখার কর্মকর্তা আব্দুল মতিন শেখ।

আমন্ত্রিত অতিথি ছিলেন বাবর আলী, জাহিদুল ইসলাম লিচু, আজিজুল ইসলাম সবুজ, এনামুল হক, রুহুল আমিন, এটিএম আজহারুল ইসলাম, মোরসালিন সরকার, জিয়াউর রহমান জুয়েল, সিরাজুল ইসলাম, লিচু ইসলাম, শাহারুল ইসলাম ও মাসুদ শেখ প্রমুখ।

খেলায় ধারাভাষ্য দেন রবিউল ইসলাম। আগামী ৬ ডিসেম্বর গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ২৩ নভেম্বর সেমিফাইনাল খেলা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *