সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জের রেফাউল আজম পিআইওদের দেশব্যাপী সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন

গোবিন্দগঞ্জের রেফাউল আজম পিআইওদের দেশব্যাপী সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, কালের বার্তা

মশিউর রহমান বাবু (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান প্রকৌশলী রেফাউল আজম বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

আজ শনিবার (১৫ নভেম্বর) এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভের মাধ্যমে রেফাউল আজম দেশব্যাপী পিআইওদের অন্যতম শীর্ষ সংগঠনের নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব গ্রহণ করলেন। বর্তমানে তিনি বগুড়ার সোনাতলা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) হিসেবে কর্মরত।

নির্বাচনে বিজয়ের পর প্রকৌশলী রেফাউল আজম ‘মানিক’ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে দেশবাসীকে এই সুসংবাদটি নিশ্চিত করেছেন। তাঁর এই সাফল্যে গোবিন্দগঞ্জ উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *