সর্বশেষ :
19 Oct 2026, Mon

ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার, সিএনজি জব্দ করেছে র‌্যাব-১০

ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার, সিএনজি জব্দ করেছে র‌্যাব-১০

ঢাকা: রাজধানী ঢাকার বংশাল থানাধীন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানাধীন আরমানিটোলা তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। ডাকাতির প্রস্তুতি ও পরিকল্পনার জন্য সমবেত হওয়ার সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের ওই পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. তাজুল ইসলাম হৃদয় (২৯), পিতা- কদম আলী, জেলা- শরীয়তপুর। আব্দুল গাফফার (৩৮), পিতা- মৃত আব্দুল কাদের, জেলা- মুন্সিগঞ্জ। মো. জনি মোড়ল (২৯), পিতা- মৃত লালু মোড়ল, জেলা- মাদারীপুর। মো. আতাউর রহমান (৩৩), পিতা- মো. শাহদত রহমান, জেলা- কুড়িগ্রাম। মো. শাহিন (২৫), পিতা- মো. হেমায়েত হোসেন, জেলা- গোপালগঞ্জ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি ছুরি, একটি দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব-১০ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে তারা সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গোয়েন্দা নজরদারি ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে অনেক বড় অপরাধ প্রতিহত করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *