সর্বশেষ :
19 Oct 2026, Mon

ডাকসু নির্বাচনে নজির: স্বামী-স্ত্রী দু’জনেই বিজয়ী!

ডাকসু-নির্বাচনে-নজির,-স্বামী-স্ত্রী-দু’জনেই-বিজয়ী,-কালেরবার্তা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একই দলে প্রতিদ্বন্দ্বিতা করে দুই পদে বিজয়ী হয়েছেন স্বামী-স্ত্রী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন রায়হান উদ্দিন ও উম্মে সালমা। উম্মে সালমা কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার স্বামী রায়হান উদ্দিন ৫ হাজার ৮২ ভোট পেয়ে আরেকটি পদে জয়ী হন।

দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রায়হান উদ্দিন ২০১৮-১৯ সেশনের এবং উম্মে সালমা ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তাদের পৈতৃক নিবাস চট্টগ্রামের সাতকানিয়ায়।

এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ছিলেন ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *