সর্বশেষ :
19 Oct 2026, Mon

চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক শাহ আলমকে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক শাহ আলমকে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুলিয়ারচর প্রেসক্লাব গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক, কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলমের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বুধবার (১ জুলাই) বিকেল ৬টার দিকে তিনি ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলমের কেবিনে যান।

প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালে গিয়ে অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলমের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি কর্তব্যরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী শাহ আলমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরা অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলমের দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম। গত সোমবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাঁর অসুস্থতা ও অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কুলিয়ারচরসহ কিশোরগঞ্জের সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

এদিকে সফল অস্ত্রোপচারের পর প্রতিমন্ত্রী শরীফুল আলমের হাসপাতালে গিয়ে খোঁজ নেওয়াকে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীসমাজ মানবিকতা ও সহমর্মিতার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *