সর্বশেষ :
19 Oct 2026, Mon

চাকরি বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে গণছুটি, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

চাকরি বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে গণছুটি, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

ঢাকা: পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে একাধিকবার কমিটি গঠন ও সংকট সমাধানের আশ্বাস দেওয়া হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। বরং আন্দোলনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করা হচ্ছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

চার দফা দাবি:

১. অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত কর্মকর্তাদের বরখাস্ত আদেশ বাতিল।

২. চাকরিতে বৈষম্য দূরীকরণ।

৩. পল্লী বিদ্যুতের সংস্কার কার্যকর করা।

৪. দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *