সর্বশেষ :
19 Oct 2026, Mon

গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ময়মনসিংহর ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি সনাতনী সমাজের উদ্যোগে শহরের শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বক্তারা গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে ও মধ্যযুগীয় কায়দায় আগুনে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানান। এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। দেশব্যাপী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় খাগড়াছড়ি সনাতনী সমাজসহ সাংস্কৃতিক, সামাজিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য এবং হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। অন্যান্যদের মাঝেও বক্তব্য প্রদান করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *