সর্বশেষ :
19 Oct 2026, Mon

চরবৈতা দারুসসুন্নাহ মাদানিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চরবৈতা দারুসসুন্নাহ মাদানিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চরবৈতা দারুসসুন্নাহ মাদানিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি আলমাছ হোসাইন দোহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেওয়ান সুলতান মাহমুদ (টিপু), মাওলানা এমদাদুল্লাহ রহিমী, আব্দুর রহমান মোল্লা, দেলোয়ার হোসেন (দেলু), হাফেজ আল-আমীন হোসাই,  শাহিন হোসেন মুন্সি, হাফেজ মো. খলিলুর রহমান, মুফতি জিয়াউল হক, মাওলানা আরিফ বিল্লাহ, মাস্টার আরিফুর রহমানসহ মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *