সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে ‘হ্যাঁ-না’ ভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ

গোবিন্দগঞ্জে ‘হ্যাঁ-না’ ভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ

উত্তম কুমার সাহা (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ২০২৬ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন পদ্ধতি ও ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এই কর্মসূচির নেতৃত্ব দেন। এ সময় তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটসহ নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা দেন। মূলত ভোটাররা যেন স্বচ্ছ ও সঠিক উপায়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচনের গুরুত্ব অনুধাবন করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

লিফলেট বিতরণকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলীসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিতরণকৃত লিফলেটে নির্বাচনের বিভিন্ন বিধি-বিধান এবং ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানটি সামনে রেখে ভোটারদের উৎসাহিত করা হয়। প্রশাসনের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষকে নির্বাচনমুখী করতে এবং ভোটকেন্দ্রে তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *