সর্বশেষ :
20 Oct 2026, Tue

গোবিন্দগঞ্জে মাগুড়া-তুলসীপাড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে কৃষক ও সাধারণ মানুষ

গোবিন্দগঞ্জে মাগুড়া-তুলসীপাড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে কৃষক ও সাধারণ মানুষ, কালের বার্তা

মশিউর রহমান বাবু (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাগুরা থেকে তুলসীপাড়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ চলাচল করে এবং স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যান। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় বর্তমানে রাস্তাটির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও পিচ ধসে গেছে। ফলে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ যে কোনো যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে কৃষি নির্ভরশীল এই অঞ্চলের কৃষকরা ঠিক সময়ে তাদের ফসল বাজারজাত করতে পারছেন না। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

অন্যদিকে- বিয়ের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহনও এই রাস্তা দিয়ে চলতে পারছে না। কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হলে বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে, যা সময় ও খরচ দুই-ই বাড়াচ্ছে।

এলাকাবাসী জানিয়েছেন, তারা একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে রাস্তাটি সংস্কারের অনুরোধ জানিয়েছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা দ্রুত সরকার ও গোবিন্দগঞ্জ পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন।

তাদের দাবি জনদুর্ভোগ লাঘবে দ্রুত মাগুরা থেকে তুলসীপাড়া পর্যন্ত সড়কটি সংস্কার করা হোক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *