সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

গোবিন্দগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

উত্তম কুমার সাহা (গোবিন্দগঞ্জ): গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সারের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে কামারদহ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রামীণ সড়ক ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া কামনা করা হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, মোহাম্মদ শামীম কায়সার একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ। এলাকার উন্নয়ন, মানুষের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁকে বিজয়ী করার বিকল্প নেই। তারা আরও জানান, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

দিনব্যাপী এ কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য ও নির্বাচনী আমেজ সৃষ্টি হয়। পরে পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ ধরনের ধারাবাহিক গণসংযোগ কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য মো. জাহিদুল ইসলাম।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *