মশিউর রহমান বাবু (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ‘ডা. আব্দুর রহিম সরকার ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের লোণতলা ঘিডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও গাইবান্ধা-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন মাস্টার, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, সহকারী সেক্রেটারি ও সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

