সর্বশেষ :
19 Oct 2026, Mon

গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ হাওলাদারকে গ্রেফতার করলো র‌্যাব-১০

গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ হাওলাদারকে গ্রেফতার করলো র‌্যাব-১০, কালের বার্তা

ঢাকা: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায় রুজুকৃত একটি চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ হাওলাদার (২৫)’কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

জানা যায়- শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল আনুমানিক ৩:১০ ঘটিকায় ভিকটিম (৩৬) তাঁর মায়ের চিকিৎসার ওষুধ কেনার জন্য বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন গাগরিয়া গ্রাম থেকে ভোলা যান। ওষুধ ক্রয় শেষে ফেরার পথে একই দিন সন্ধ্যা আনুমানিক ৬:১০ ঘটিকায় যাত্রীবাহী নৌকায় আসামি আরিফ হাওলাদারসহ অন্যান্য সহযোগীরা ভিকটিমের পিছু নেয়।

পরবর্তীতে ভিকটিম নৌকা থেকে নেমে বাড়ি ফেরার পথে একটি মাছের ঘেরের সামনে পৌঁছালে, আসামিরা ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখায়। এরপর তারা ভিকটিমের নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক গণধর্ষণ করে।

এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে ভিকটিম নিজেই বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে মামলা নং- ০২, তারিখ- ১৮/০৮/২০২৪ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।

গণধর্ষণে জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এই অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় কাজ শুরু করে।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ নভেম্বর) অনুমান সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর দলটি, র‌্যাব-৮ এর সহযোগীতায় পটুয়াখালী সদর থানাধীন ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে এজাহারনামীয় প্রধান আসামি আরিফ হাওলাদার (২৫), পিতা- মো: ধলু হাওলাদার, সাং- গাগরিয়া, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আরিফ হাওলাদার স্বীকার করে যে, সে ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *