সর্বশেষ :
19 Oct 2026, Mon

খুলনায় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে বিনামূল্যে হেলমেট বিতরণ

খুলনায় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে বিনামূল্যে হেলমেট বিতরণ

খুলনা: সড়ক নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে খুলনায় মোটরসাইকেল চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (২০ অক্টোবর) খুলনা সড়ক বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) যৌথ উদ্যোগে নগরীর শিববাড়ি মোড় ও জিরোপয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হাতে সচেতনতার প্রতীক হিসেবে নতুন হেলমেট তুলে দেওয়া হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তিনটি- সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও নিরাপত্তা সচেতনতা জাগ্রত করা।

বক্তারা বলেন, একটি হেলমেট কেবল আইন মেনে চলার বস্তু নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। সামান্য একটি সতর্কতা একটি পরিবারকে মারাত্মক পরিণতি থেকে রক্ষা করতে পারে। এসময় সড়কে চলাচলের সময় সকল মোটরসাইকেল চালককে হেলমেট ব্যবহার ও যথাযথ ট্রাফিক আইন মেনে চলার জন্য জোর আহ্বান জানানো হয়।

হেলমেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্টসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং খুলনা সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *