সর্বশেষ :
19 Oct 2026, Mon

খামেনি নিহতের দাবি ইসরায়েলের, আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই

খামেনি নিহতের দাবি ইসরায়েলের, আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন- এমন দাবি করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম। তবে এখনো কোনো পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ অজ্ঞাতনামা সূত্রের বরাতে জানিয়েছে, শনিবারের এক হামলায় খামেনি সম্ভবত নিহত হয়েছেন বলে ইসরায়েলি কর্মকর্তারা মূল্যায়ন করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ‘ক্রমবর্ধমান ইঙ্গিত’ পাওয়া যাচ্ছে। এর আগে একই চ্যানেল জানায়, তাদের প্রাথমিক মূল্যায়নে খামেনি অন্তত আহত হয়েছেন। এই তথ্য স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে নয়, বরং অজ্ঞাত সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে করা হয়েছে।

চ্যানেল-১২ আরও দাবি করেছে, খামেনির শিগগিরই ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণটি সম্প্রচারিত হলে সেটি আগেই ধারণ করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান জানিয়েছে, খামেনির সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো যোগাযোগ নেই এবং তার বর্তমান অবস্থা অজানা। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদ সংস্থা রয়টার্সকে এক ইরানি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, খামেনি বর্তমানে তেহরানে নেই; তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তার বর্তমান অবস্থান গোপন রাখা হয়েছে।

শনিবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল, যাকে তারা ‘প্রি-এম্পটিভ অ্যাটাক’ বা আগাম প্রতিরোধমূলক হামলা হিসেবে উল্লেখ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে। তবে খামেনির নিহত বা আহত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *