সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে রোকেয়া দিবসে ‘অদম্য নারী সম্মাননা’ পেলেন ৩ নারী

খাগড়াছড়িতে রোকেয়া দিবসে “অদম্য নারী সম্মাননা” পেলেন ৩ নারী

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বেগম রোকেয়া দিবস উদযাপন-২৫ উপলক্ষে পৌর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর টাউন হলে এসে শেষ হয়।

পৌর টাউন হল মিলনায়তনে ‘আমিই রোকেয়া’ প্রতিপাদ্যে ‘অদম্য নারী সম্মাননা’ শীর্ষক কার্যক্রমের আওতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে ৩ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান করা হয়।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক হাসান মারুফসহ বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৩ মহীয়সী নারীর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। সম্মাননা পাওয়া নারীরা হলেন-

  • রুপা মল্লিক রুপু- শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী

  • ফাতেমা খাতুন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী

  • শান্তি প্রভা চাকমা- সফল জননী নারী

সংবর্ধনা পেয়ে ‘অদম্য’ নারীরা বলেন, শত বাধা পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছানো এই সংবর্ধনা প্রতিটি নারীর জন্য উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীক।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বেগম রোকেয়া অবরোধ প্রথা ও অশিক্ষার অভিশাপে জর্জরিত এক সামাজিক পরিবেশে বেড়ে উঠেছিলেন। নিজের আগ্রহ ও উদ্যোগে শিক্ষিত হয়ে তিনি বুঝেছিলেন- প্রকৃত শিক্ষার মাধ্যমেই নারী তার নিজের শক্তি খুঁজে পায়। আজীবন তিনি নারী শিক্ষা, অবরোধ প্রথার বিরোধিতা এবং নারী-পুরুষের সমান অধিকারের জন্য লড়াই করেছেন। জীবনের সমস্ত সম্পদ ও মেধা তিনি নারী জাগরণের জন্য উৎসর্গ করেছিলেন। অতিথিরা বেগম রোকেয়ার সংগ্রামী চেতনাকে ধারণ করে নারীর প্রতি সকল বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী-পুরুষকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *