সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন, কালের বার্তা

মুছাম্মৎ রোকেয়া আক্তার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদের অভিবাদন মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার জাতীয় পতাকা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া দুদকের পতাকা উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদ।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহফুজ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুন্নবী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া।

আরও উপস্থিত ছিলেন সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহ-সভাপতি মো. রফিক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল বাহার, বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ফজলে এলাহী, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, এনজিও প্রতিনিধি চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুফতি আব্দুল কাইয়ুম খান, আবু নাছের আব্দুল্লাহ, লীলা রাণী সাহা, মো. নাঈমুজ্জামান নাঈম, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিনসহ স্থানীয় সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *