সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে মনোনয়নপত্র জমা দিলেন ১৫ প্রার্থী

খাগড়াছড়িতে মনোনয়নপত্র জমা দিলেন ১৫ প্রার্থী

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপির মনোনীত প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ১টার দিকে খাগড়াছড়ি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, তিনি ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন। জেলাকে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তুলবেন। গত ১৭ বছরে যেসব রাস্তা-ঘাট, স্কুল, মন্দির ও মসজিদের অবকাঠামো সংস্কার করা হয়নি, সেগুলো সংস্কার করবেন। পাশাপাশি খাগড়াছড়ি জেলার পর্যটন খাতের উন্নয়ন ঘটিয়ে একে পর্যটন নগরীতে রূপান্তরের মাধ্যমে জেলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের আশ্বাস দেন।

এদিকে বিকেলে বিএনপির ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সমীরণ দেওয়ান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দল থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৬ জন প্রার্থী। এর মধ্যে ৬ জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মানজিলা ঝুমা মনোনয়নপত্র জমা দেননি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *